জীবনশিক্ষা-৩০৮

১) কিছু কিছু ছবি আছে মোছা যায় না-ঢাকা যায় না। হৃদয়ে তা চির বিরাজমান। ২) যৌবন ছুরির মতো। সার্জনের হাতে জীবন বাঁচায়-কসাইয়ের হাতে জীবন যায়। ৩) জীবনের দৌড় শুরু করতে হয় ধীরে-নয়তো হোঁচট খায়। আমরা শুরু করছি খুব জোরে- আজকেই সব পেতে হবে। তাই কপাল ফাটছে। শুভ সকাল।
জীবনশিক্ষা-৩০৯

১) মানুষটা গুটিয়ে গেলো কেন? এটা নিয়ে অনেক রাগ করি। কিন্তু কেন গুটিয়ে গেল তা ভাবি না। ২ ) শূন্য অর্জন বঞ্চিত করে অর্জনের চাইতে অনেক ভালো। ৩ ) মেয়েদের জীবনের কষ্ট নিয়ে অনেক আলোচনা হয়-অনেক সময় পুরুষও একই কষ্ট আর অনাদরের শিকার হন। শুভ সকাল।
জীবনশিক্ষা-৩১০

১) কেউ জানছে কিনা তা নিয়ে কত ভাবি- কিন্তু কেউ যে লিখছে, তা ভাবি না। ২) আমাদের কাজ রাতেও আলো ফোটাতে পারে, আবার দিনেও অন্ধকার নামাতে পারে। ৩ ) রাস্তা ভুল হলে সাথে সাথে না বদলালে গন্তব্য ভুল হবে। আমরা অনেকেই বুঝতে পেরেও রাস্তা বদল করছি না-ফাঁদে আটকা পড়েছি। শুভ সকাল।
জীবনশিক্ষা-৩১২

১) কারা সমালোচনা করছে সেটা আপনার উচ্চতার সূচক। বাঘ সিংহের সমালোচনা করলে মানায়।কিন্তু গাধা যদি তা করে, তাতে কি বনের রাজার মান কমে না? ২) যাদের কঠিন সময়ে সাথে ছিলেন আপনার কঠিন সময়ে তাঁরা কেউ নাও থাকতে পারে। আবার এমন কেউ পাশে দাঁড়াতে পারে যাকে আপনি আশা করেননি। ৩) মানুষের ভালোবাসা অনেক বড় প্রাপ্তি। তবে […]
জীবনশিক্ষা-৩১২

১) ভাইবোনরা একসাথে খায়, ঘুমায়, বড় হয়। তারপর বড় হলে সম্পত্তি নিয়ে ঝগড়া করে। এ সম্পত্তি না থেকে সম্পর্ক থাকা অনেক ভালো। ২) পরিবারে বিভক্তি মানে বেহুলার বাসর ঘরে ছিদ্র, যা দিয়ে সাপ ঢোকে। ৩) রক্তের বন্ধনের উত্তাপ ছাড়লে বরফ ঠান্ডায় মরতে হয়। শুভ সকাল।
জীবনশিক্ষা-৩১৩

১) কারও তোষামোদি করে আজ হয়তো কিছু পাওয়া যাবে, কিন্তু কাল সে জুতোর ফিতে বেঁধে দিতে বলবে। ২) বাবুরা বাবুই থাকে, মোসাহেবদের কখনো বাবু হতে দেয় না। সে চেষ্টা করলে মোসাহেবের কবর রচনা করে। ৩ ) জঙ্গল যুগে মানুষ বন্য ছিল কিন্তু আজকের মতো নিষ্ঠুর ছিল না।